দেশের ২২তম রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র দাখিল হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানান, এক ব্যক্তির নামেই ২টি মনোনয়নপত্র জমা দেয়া হয়।
বাংলাদেশ
সিলেটের কানাইঘাটে একমঞ্চে যৌতুকবিহীন ২০ দম্পতির বিবাহ সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ২টায় উপজেলার বড়চতুল ইউনিয়নের হারাতৈল মা’আরিফ বালিকা মাদ্রাসা সংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের আয়োজনে ও মুসলিম ওয়েল ফেয়ার ইনস্টিটিউট ইউকে’র অর্থায়নে ইসলামী শরীয়াহ মোতাবেক যৌতুকবিহীন এ গণবিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়।
কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকা থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
রাজধানীর মিরপুরে বিকাশে প্রতারণার অভিযোগে পাঁচ প্রতারককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- খোরশেদ আলম (২৮), মো. ফয়সাল হাসান ফাহিম (২৪), আনোয়ার পারভেজ ভূঁইয়া (২৫), মো. মমিনুল ইসলাম (২৯) ও মো. নজরুল ইসলাম (৪০)।
পটুয়াখালীর গলাচিপায় চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করছেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল।
রাজধানীর মিরপুর দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও ট্রাক জব্দসহ মো. আল আমিন ও মো. জুলমত নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
দেশের ২২তম রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু আহমেদ। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে আজ রাজধানীতে পদযাত্রা করবে বিএনপি।
বিএনপিকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আপনারা এত কথা বলতেছেন।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে পেলেন সেটা বড় কথা নয়, বিগত সময়ের মতো নড়াইলের ১ ও ২ আসন যেভাবে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হয়েছে।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। তিনি বলেন, নির্বাচনে আমাদের ফলাফল যাই হোক এটা কোনো বিষয় না। আমরা চাই জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের বিভিন্ন জেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় ১৫ লাখ পরিবারের মাঝে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এসব পরিবারের ৬০ লাখ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছে। পরের পর্যায়ক্রমে সারা দেশের মানুষ এ স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আন্দোলন করতে পারে না, পারে শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করতে, বিএনপির কতটুকু শক্তি তা আমাদের জানা আছে।
বরগুনায় মাদকসহ বরখাস্ত হওয়া এক পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা (ডিবি পুলিশ)।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল বলেছেন, এবার আগুন নিয়ে পোড়াতে এলে, ওই হাত পুড়িয়ে দেয়া হবে।