ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'গজনি'খ্যাত এই অভিনেতা।
- রামমন্দিরের জন্য ৪ কোটির চেক দিলেন নারী, অ্যাকাউন্টে মিললো ৩ রুপি!
- * * * *
- আছিয়া হত্যা মামলাঃ ফাঁসির রায়েও মায়ের স্বস্তি নেই, অপেক্ষা কার্যকরের
- * * * *
- স্পিকারের সঙ্গে আইপিইউর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ
- * * * *
- আগের দিনের ডালেই তৈরি করুন ঝটপট স্যান্ডউইচ
- * * * *
- ‘খালেদা জিয়া’ লুকের উদ্দেশ্য কি ভাইরাল হওয়া? জানালেন অভিনেত্রী
- * * * *
বিনোদন
দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করতে ১৫ সদস্যের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড
মরক্কোর তারকা গোলরক্ষক ইয়াসিন বুনুর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চললেও নোরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের সম্পর্ক কেবল বন্ধুত্বের।
দর্শকের নিশ্চয়ই মনে আছে ‘বড় ছেলে’র কথা। ২০১৭ সালের এ নাটক দেশের শোবিজে নতুন জোয়ার এনেছিল। মিজানুর রহমান আরিয়ানের নির্মাণে অপূর্ব ও মেহজাবীনের অভিনয়ে ভিজেছিল দর্শকের চোখ। ইউটিউবে গড়েছিল একের পর এক রেকর্ড।
১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে এলাকাবাসী আটক করেছে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া ওরফে রিপন ভিডিওকে। নেত্রকোনা সদর উপজেলার নন্দুরা গ্রামে ঘটেছে এ ঘটনা। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও অনুষ্ঠিত হয়েছে।
টালিউডের রুপালি পর্দায় দেব ও শুভশ্রী গাঙ্গুলীর জুটি মানেই ভক্তদের আলাদা উন্মাদনা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক এক বছর আগে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিল ভক্ত-অনুরাগীরা। ভক্তদের বহুদিনের কাঙ্ক্ষিত ‘ধুমকেতু’ ছবির ট্রেলার বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল।
দেশের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ সামাজিক মাধ্যমে এক শোকবার্তার মাধ্যমে রিনা রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
দীর্ঘদিন ধরেই বড়পর্দা থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য অভিনেত্রী ববিতা।
‘লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে দেশটাকে। রাজনীতিকে হাতিয়ার বানিয়ে দেশটাকে খোকলা করে এরাই আবার হয়ে যায় জনপ্রতিনিধি।’— সামাজিক মাধ্যম ফেসবুকে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন সংগীত শিল্পী আসিফ আকবর।
অল্প কয়েকটি নাটকেই দর্শকের নজর কাড়া অভিনেত্রী মালাইকা চৌধুরী নতুন নাটক নিয়ে ফিরছেন। মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা অভিনয় করেছেন মাসরিকুল আলম পরিচালিত ‘আমার রাজ্যে তুমি’ নাটকে।
বাংলা চলচ্চিত্রের সার্বিক উন্নয়ন ও শিল্পের স্বার্থ রক্ষার লক্ষ্যে দেশের চলচ্চিত্র-সংশ্লিষ্ট ১৯টি সংগঠন এক অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে।
বাংলা গানের অনন্য শিল্পী কুমার বিশ্বজিৎ। চার দশকেরও বেশি সময় ধরে জুড়ে আছেন গানে। উপহার দিয়েছেন জনপ্রিয় বহু গান। কালের সীমানা জয় করে সেসব গান এখনো মানুষের মুখে মুখে।
ওটিটিতে মুক্তির পর থেকেই আলোচনায় ওয়েব সিরিজ ‘মুসাফির ক্যাফে’। গল্প, অভিনয় ও নির্মাণ নিয়ে দর্শকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে প্রশংসা কিংবা সমালোচনা—দুইয়ের মাঝেও সিরিজটির গল্প ও চরিত্র নিয়ে আলোচনা থামেনি। বরং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ওটিটি মহল, সর্বত্রই চলছে ‘মুসাফির ক্যাফে’ নিয়ে চর্চা।
শোবিজ তারকাদের জনপ্রিয়তা মাপার নতুন অনুষঙ্গ সামাজিক মাধ্যম। বিশেষ করে ফেসবুকে কার অনুসারী কত, তা দিয়ে জনপ্রিয়তা পরিমাপ করছেন ভক্তরা। যদিও অভিনয় দক্ষতা সোশ্যাল মিডিয়ার অনুসারীর সংখ্যা দিয়ে নির্ধারণ করার ধারণাটি ভুল। তবে তাঁদের জনপ্রিয়তার একটি চিত্র তুলে ধরে।
দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় আজ সোমবার (৩ আগস্ট) সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ অভিনীত নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর অফিশিয়াল ট্রেলার প্রকাশ পেয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বিপ্লবী ‘অনন্ত সিং’-এর ভূমিকায় অভিনয় করেছেন জিৎ।