রাজধানী ঢাকার সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচ আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৯ মে) দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ছয় আসামিকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
- ঋণের চাপে কামরাঙ্গীচরে ব্যবসায়ীর আত্মহত্যা
- * * * *
- শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- * * * *
- কুমিল্লায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা
- * * * *
- আওয়ামী লীগকে ফেরাতেই ডিসেম্বরে জামায়াত-এনসিপির লংমার্চ: রাশেদ খাঁন
- * * * *
- বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
- * * * *
আইন
সারাদেশে ৩০ কার্যদিবসে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৪৯,৯০৫ জন আসামি জামিনে কারামুক্ত হয়েছেন। সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।
প্রায় দেড় যুগ আগে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তারসহ সাত আসামির জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।
২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘ত্রুটিপূর্ণ’ ফলাফল বাতিল করে সংশোধিত নতুন মেধা তালিকা প্রণয়নের মাধ্যমে মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত সাত আসামিকে চার মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে স্বাস্থ্যসেবা বিভাগের করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলার প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে জামিন দিয়েছে আদালত
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে স্বাস্থ্যসেবা বিভাগের করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলার জামিন শুনানির আদেশ আজ রোববার (২৩ মে) ধার্য করেছেন আদালত।
রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দীন নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাষ্ট্রীয় নথি চুরি এবং অনুমতি ছাড়া সেই নথির ছবি তোলার অভিযোগে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলার জামিন শুনানির আদেশের জন্য আগামী রোববার (২৩ মে) দিন ধার্য করেছেন আদালত।
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে তিন দিনের রিমান্ডের জন্য গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগে করা মামলায় রিমান্ড আবেদন নাকচ করে সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত
স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কক্ষ থেকেরাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগে করা মামলায় সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে তিন মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির। বুধবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে রিমান্ড শুনানি করা হয়।
লকডাউন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সাথে রিটের শুনানিতে অংশ না নেয়ায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।
চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত পাঁচ জনের প্রত্যেকের পরিবারকে ‘আপাতত’ ৫ লাখ টাকা করে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় করা সহিংসতা ও ধর্ষণসহ পৃথক তিনটি মামলা ২৪ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।