নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে দেয়া হাইকোর্টের জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।
- ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- * * * *
- রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহী নিহত
- * * * *
- এগ্রিবিজনেস অনুষদে ডিন অ্যাওয়ার্ড পাচ্ছেন শেকৃবির ৮৬ শিক্ষার্থী
- * * * *
- চাঁদপুরে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ
- * * * *
- ইউরোপের বাজারে অ্যামান্টাডিন ক্যাপসুল বাজারজাত করছে রেনাটা
- * * * *
আইন
বিয়ে ও ডিভোর্সের ক্ষেত্রে পারিবারিক জীবনের বৃহত্তর সুরক্ষায় ডিজিটালাইজ রেজিস্ট্রেশনের জন্য কেন্দ্রীয়ভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে কোটালীপাড়ায় সমাবেশস্থলে বোমা রাখার ঘটনায় দায়ের করা মামলায় ১৪ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রাজশাহীতে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২২ মার্চ) রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মনসুর আলম এ রায় ঘোষণা করেন।
জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক বলায় সুনামগঞ্জ আদলতে মামলা দায়ের করা হয়েছে।
বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় খালেদ মাহমুদ ভূঁইয়া ওরফে ক্যাসিনো খালেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি ফারদিন ইফতেফার দিহানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পিছিয়েছে।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৪১তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা পেছানোর নির্দেশনা চেয়ে রিট করেছিল পরীক্ষার্থীরা। পরে শুনানির তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কে প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ অনলাইন প্লাটফর্ম থেকে তাৎক্ষণিকভাবে সরানোর নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। তবে তিনি এই সময়ে বিদেশে যেতে পারবেন না।
জামিনে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে নির্যাতনের মামলা তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশে স্কুলে-মাদ্রাসায় যাতে শিশুদের ওপর শারিরীক ও মানসিক নির্যাতন যাতে না হয় সেজন্য নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে শ্রমিকলীগের কর্মী আলা উদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর ভাই,বসুর হাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন ৭৯ বারেরমত পেছালো। মামলার তদন্তের অগ্রগতির প্রতিবেদন ২১ এপ্রিল ধার্য করেছেন আদালত।
বিশেষ প্রতিনিধি:চট্টগ্রামের হাটহাজারীতে এক মাদরাসায় ৮ বছর বয়সী শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ওই শিক্ষক মাওলানা ইয়াহিয়ার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট