চলতি বছরের ২৮ অক্টোবরের পর থেকে দেশে রাজনৈতিক উত্তাপ, সংঘাত, সংহিংসতার ঘটনা বেড়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে বিপক্ষে বিভক্ত রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেছে এই সময়ে। তবে এর মধ্যে চরম আকার ধারণ করেছে বিরোধী পক্ষের হরতাল অবরোধে যানবাহন ও বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা।
জাতীয়
সোমবার দেশের দুই বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আগামীকাল মঙ্গলবার ২৬ ডিসেম্বর রংপুর সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ আয়োজিত দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। সভাস্থলের প্রস্তুতি প্রায় শেষের পথে। দলীয় প্রধানের সাক্ষাৎ পেতে উজ্জীবিত নেতাকর্মীরা।
বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে দুই নম্বরে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ২২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
প্রার্থনার মধ্য দিয়ে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল আটটায় রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রাল গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের উৎসব শুরু হয়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন কোন যানবাহন চলতে পারবে না, তা জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে নির্দেশনা পাঠিয়েছে ইসি। ইসির এ নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষমতা দেওয়ার জন্য বলা হয়েছে।
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ। এ ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা, ২০২৩’র খসড়া অনুমোদন দিয়েছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন আগামী ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে কোন মুল্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে। ভোট কেন্দ্রে কারচুপি বা অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষনিকভাবে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর।
আগামীকাল ‘বড়দিন’ উপলক্ষ্যে এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
আগামীকাল শুভ বড়দিন উপলক্ষ্যে এক বাণীতে তিনি বলেন, ‘ধর্মের মূল কথাই হচ্ছে মানুষ হিসেবে মানুষের সেবা করা।
আধুনিক ও যুগপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীতে কর্মরত সকলকে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
২০২২ সালভিত্তিক সমন্বিত ব্যাংক সার্কুলারে আবেদনের জন্য বয়স পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশীরা।