সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কঠোর নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
- ১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
- * * * *
- সব ধর্মাবলম্বীর অংশগ্রহণে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার
- * * * *
- বাঞ্ছারামপুরে অচেতন অবস্থায় অজ্ঞাত নারী উদ্ধার
- * * * *
- শালিখায় ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় যুবক আটক
- * * * *
- সীমান্তে গুলির পর আহত বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
- * * * *
জাতীয়
দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন দুই মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন মো. হাসানুজ্জামান ও রুবিনা ফেরদৌসী। তাঁরা দুজনই যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা।
কুমিল্লায় এক রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৮৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ ছড়ানোর উসকানি, কিশোর গ্যাং, ছিনতাই, মাদক ব্যবসা ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ এবং সে বিষয়ে পরবর্তী কমিশন বৈঠকে উপস্থাপনের জন্য গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এ খাতে অর্থায়ন সহজ করতে প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করা হয়েছে।
সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণের সুযোগ চালু হয়েছে ১ নভেম্বর থেকে, তবে এখনো কোনো জাহাজ চলাচলের অনুমতি পায়নি।
ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বা টিন সার্টিফিকেট করে এখন আর প্রয়োজন হচ্ছে না অনেকের।
বায়ুমান সূচকে আজ ঢাকার স্কোর ১৬৫। বাতাসের মান অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে এবং দেশীয় শিল্পের সুরক্ষায় ‘পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন আইন ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের আরো দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণের প্রয়োজন।
আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে।
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটি বাদে কার্যকর সরকারি ছুটি থাকবে ২২ দিন।
তুরস্কে অনুষ্ঠেয় কপ৩১-এর দুই দিনব্যাপী ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে গ্রান্ট বা অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলোর কাছ থেকে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানাবে বাংলাদেশ।
সারা দেশে আগামী কয়েক দিন আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রায় সামান্য পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর