পিরোজপুরে মৎস্য চাষীদের প্রশিক্ষণ

পিরোজপুরে মৎস্য চাষীদের প্রশিক্ষণ

সংগৃহীত

পিরোজপুর জেলায় কাউখালীতে মৎস্য চাষীদের নিয়ে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার সঞ্জীব সননামত।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত ৪০ জন মৎস্য চাষী দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার মৎস্য সম্পদ রক্ষায় অভয়াশ্রমের উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, প্রাকৃতিক মৎস্য প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রমগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ অত্যন্ত  জরুরি। অবৈধ জাল বা ক্ষতিকর উপায়ে মাছ শিকার করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।