প্রিয় মানুষের মৃত্যুতে বড় সিদ্ধান্ত নিলেন সালমান
ছবি: সংগৃহীত
আততায়ীর গুলিতে খুন হয়েছেন ভারতের সাবেক প্রতিমন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকি। গতকাল শনিবার ছেলের অফিসের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। নিহত বাবা সিদ্দিকির সঙ্গে বলিউড তারকা সালমান খানের ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। প্রিয় মানুষের মৃত্যুতে বড় সিদ্ধান্ত নিলেন সালমান।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবা সিদ্দিকি সেই মানুষ, যিনি শাহরুখ খান ও সালমান খানের দীর্ঘ সময়ের দ্বন্দ্ব মিটিয়েছিলেন। দুই খানকে আবারও বেঁধেছিলেন বন্ধুত্বের বাঁধনে। এমন প্রিয় মানুষের আকস্মিক মৃত্যুর খবরে বিচলিত সালমান। নিলেন বড় সিদ্ধান্ত। সূত্রের খবর রিয়েলিটি শো ‘বিগ বস’-এর শুটিং সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছেন তিনি।
কয়েক বছর ধরে প্রাণনাশের হুমকি পেয়ে আসছেন সালমান। এ নিয়ে সচেতন ছিলেন বাবা সিদ্দিকি। তার নিরাপত্তা সুনিশ্চিত করতে সুরক্ষার জন্য চাপ দিচ্ছিলেন এ নেতা। প্রিয় বন্ধুর চলে যাওয়ায় ছুটে আসেন ভাইজান। এ সময় তার মুখ ছিল থমথমে। চেহারায় ফুটে উঠেছিল প্রিয়জন হারানোর কষ্ট।
গতকাল শনিবার নিহত হন বাবা সিদ্দিকি। এদিন সন্ধ্যায় পূর্ব বান্দ্রায় কোলগেট গ্রাউন্ডের কাছে তার বিধায়ক পুত্র জিশান সিদ্দিকির অফিসের বাইরে গুলি করে খুন করা হয় সিদ্দিককে। দুই থেকে তিন রাউন্ড গুলি চালানো হয় বলে পুলিশ সূত্রের খবর।