ঢাকায় অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ ২১ নভেম্বর

ঢাকায় অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ ২১ নভেম্বর

সংগৃহীত

আগামী ২১ নভেম্বর ঢাকায় হতে যাচ্ছে মর্যাদাপূর্ণ ‘১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬’। বাংলাদেশ কিয়োকুশিন কারাতে অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে পুরুষ ও নারীদের বিভিন্ন ক্যাটাগরিতে এশিয়ার বিভিন্ন দেশ থেকে স্বনামধন্য ৪৪ জন কারাতেকা অংশ নেবেন।

প্রভাতী ইন্সুরেন্স পিএলসির সহযোগিতায় আয়োজিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রস্তুতি এবং বিস্তারিত বিবরণ গণমাধ্যমের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেছে টুর্নামেন্টে আয়োজক কমিটি। 

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম‍্যান ও আয়োজক কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন মামুন। উপস্থিত ছিলেন কমিটির প্রধান পরামর্শক তফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ, ফেরদৌসী আব্দুল্লাহ এবং আরিফুর রহমান প্রমুখ। 

এই টুর্নামেন্টে সভাপতিত্ব করবেন ১৬৬টি দেশের প্রতিনিধিত্বকারী আইকেও’র প্রেসিডেন্ট কানচো শোকেই মাতসুই এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন আইকেও’র আন্তর্জাতিক পরিচালক শিহান কাতসুহিতো গোরাই।