ইনস্টাগ্রাম প্রোফাইল শেয়ার করার উপায়
ছবি: সংগৃহীত
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এই সামাজিক যোগাযোগের অ্যাপে এতদিন পর্যন্ত ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল শেয়ার করার একটাই উপায় ছিল। বর্তমানে প্রোফাইল কার্ডের সাহায্যে ব্যবহারকারীরা টু-সাইডেড প্রোফাইল কার্ড এক্সচেঞ্জ করতে পারবেন।
ইনস্টাগ্রাম তার ব্যবহারকারীদের সুবিধা দিতে নতুন ফিচার আনল। যার ফলে কাস্টম ভার্চুয়াল বিজনেস কার্ডের মতো প্রোফাইল শেয়ার করা অনেকটাই সহজ হয়ে উঠেছে ব্যবহারকারীদের জন্য।
এতদিন @username শেয়ার করেই শুধুমাত্র নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল অন্যদের সঙ্গে শেয়ার করতে পারতেন ব্যবহারকারীরা। বর্তমানে প্রোফাইল কার্ডের সাহায্যে ব্যবহারকারীরা টু-সাইডেড প্রোফাইল কার্ড এক্সচেঞ্জ করতে পারবেন। এর মধ্যে প্রোফাইল সংক্রান্ত সমস্ত তথ্য একদিকে থাকবে। আর অন্যদিকে থাকবে একটি ইজি-টু-স্ক্যান কিউআর কোড।
ইনস্টাগ্রাম প্রোফাইল কার্ড আপডেট-
লিংক, মিউজিক যোগ করে ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম প্রোফাইল কার্ড কাস্টমাইজ করতে পারবেন। এমনকি নিজের পছন্দমতো যেকোনও ছবি ব্যবহার করে কিউআর কোডের ব্যাকগ্রাউন্ডকেও কাস্টমাইজ করতে পারবেন ব্যবহারকারীরা। আর এভাবে ইনস্টাগ্রাম প্রোফাইল কার্ডের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা এবং চিন্তাভাবনার অনন্য কৌশল প্রদর্শন করতে পারবেন ব্যবহারকারীরা।
রেগুলার এবং বিজনেস উভয় ধরনের ব্যবহারকারীরা এই ইনস্টাগ্রাম প্রোফাইল কার্ড ব্যবহার করতে পারবেন। তবে এর ফলে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল কার্ড শেয়ার করতে পারবেন প্রফেশনালরা।
ইনস্টাগ্রাম প্রোফাইল কার্ড শেয়ার করার উপায়-
ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল কার্ড শেয়ার করার উপায় কী? এর জন্য সবার আগে নিজের অ্যাকাউন্টে যেতে হবে। সেখানে গিয়ে প্রোফাইল ব্যানারে থাকা শেয়ার প্রোফাইল অপশনে ট্যাপ করতে হবে। এটা নিজের ডিভাইসে ডাউনলোড করা যায় কিংবা তা ইনস্টাগ্রাম অথবা এক্স, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাটসহ আরও অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন।
ইনস্টাগ্রাম প্রোফাইল কার্ডের মধ্যে থাকবে ব্যবহারকারীর প্রোফাইলের সমস্ত তথ্য। এমনকি থাকবে প্রোফাইল পিকচার এবং বায়ো। যা ব্যবহারকারী নিজের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন।
একাধিক বার প্রোফাইল কার্ড কাস্টমাইজ করা যেতে পারে। এর জন্য ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, কালার টোনের বদল, গান অ্যাড করা ইত্যাদির মতো বিকল্পের মাধ্যমে তা করা সম্ভব।
অ্যানড্রয়েড অথবা আইওএস ডিভাইসে ইনস্টাগ্রামের লেটেস্ট ভার্সন ব্যবহার করা হচ্ছে কি না, সেটা নিশ্চিত করতে হবে। তাহলেই ব্যবহারকারী নিজের পছন্দমতো প্রোফাইল কার্ড কাস্টমাইজ করে তা শেয়ার করতে পারবেন।