দেশে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ

দেশে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

 

দেশে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। 

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী ক্যাম্পাসের প্রতিটি পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে। প্রয়োজনে তাজা রক্ত দিয়ে হলেও আমরা এই ক্যাম্পাসে কোনো ফ্যাসিস্ট ও আওয়ামী লীগের দোসরদের অবস্থান করতে দেব না। বাংলাদেশে ফ্যাসিস্টরা এখনও সক্রিয় রয়েছে। ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের ছাড় নয়। 

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, এই ৭৫৩ একরের নিষিদ্ধ ছাত্রলীগকে বিন্দুমাত্র স্থান দেওয়া হবে না। কেউ অরাজকতার চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেওয়া হবে। হেলমেট পরে লুকিয়ে ককটেল মেরে অরাজকতা সৃষ্টি করতে চায় নিষিদ্ধরা। আমরা ক্যাম্পাস পাহারা দেব। সন্ত্রাসীদের প্রতিরোধে করতেই হবে।