অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন

অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন

ফাইল ছবি

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির অ্যাডুকেশন বিভাগ অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১৯ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে সেভ দ্য চিলড্রেনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার 
বিভাগ: অ্যাডুকেশন
পদসংখ্যা: ০৪টি 

শিক্ষাগত যোগ্যতা: শিক্ষা, সামাজিক বিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় কাজের উপযোগী জ্ঞান। মাঠপর্যায়ে পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, নথিপত্র সংরক্ষণ এবং প্রতিবেদন প্রণয়নের অভিজ্ঞতা। প্রতিবেদন, কেস স্টাডি, সভার কার্যবিবরণী (minutes) এবং প্রকল্পের নথিপত্র তৈরির সক্ষমতা। কম্পিউটার চালনায় ভালো দক্ষতা, বিশেষ করে এমএস অফিস (MS Office) অ্যাপ্লিকেশন ব্যবহারের অভিজ্ঞতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর ২০২৬