অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটক ৩

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটক ৩

ছবিঃ সংগৃহীত।

যশোর বিজিবি মঙ্গলবার রাতে সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে এক রোহিঙ্গা তরুণীসহ ৩ জনকে আটক করেছে।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবির মাসিলা বিওপি'র টহলদল গদাধরপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১ জন রোহিঙ্গা ও ০২ জন বাংলাদেশি তরুণীসহ মোট ৩ জনকে আটক করেছে।

আটককৃত রোহিঙ্গা তরুণী মোছাঃ রশিদা আক্তার ( ২৭ ) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মকগুল আহমেদের মেয়ে, যার পরিবার গণনা নাম্বার- ৫০২৬৪০, STI 190 04951 এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নম্বর -13020171130120858। আটককৃত অপর ০২ তরুণী হলো- যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া গ্রামের মোঃ লাহু গাজীর মেয়ে মোছাঃ স্বপ্না আক্তার ( ২৫ ) এবং নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ৩২১ নম্বর ওয়ার্ডের মোঃ সিরাজ আলীর মেয়ে মোছাঃ রিতা আক্তার।

বিজিবি জানায়, কাজের উদ্দেশ্য অবৈধভাবে ভারতে গমনের চেষ্টা করছিলৈন তারা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে চৌগাছা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।