জাবি ভিসি’র সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জাবি ভিসি’র সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সৌজন্য সাক্ষাৎ করেছেন ।

মঙ্গলবার ( ২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার তথ্য পাকিস্তানের হাইকমিশনারের কাছে তুলে ধরেন এবং গবেষণায় পরস্পরকে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

বিজ্ঞপ্তিতে আরোও বলা হয়, ২০২৫ সালের প্রথম দিকে বাংলাদেশের একটি শিক্ষার্থী প্রতিনিধিদল পাকিস্তান সফর করবে। সেই প্রতিনিধিদলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ রয়েছে।