খানসামায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

খানসামায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি।

স্কুলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দিনাজপুরের খানসামায় নুরনবী ইসলাম নামে ৫ বছর বয়সী এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের শিমুলতলী বাজার এলাকায় এ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়।

নিহত স্কুল শিক্ষার্থী নুরনবী ইসলাম খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের শিমুলতলী কফিদ্দিন পাড়ার রবিউল ইসলামের ছেলে এবং সেন্টারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের একজন শিক্ষার্থী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তার মাসহ স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন নুরনবী ইসলাম। পরে আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, বিকেলে মরদেহ দাফন করা হয়েছে।