বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সংগৃহীত ছবি

‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মদ তহিদুল আরিফ। 

বিআরটিএ বাগেরহাট সার্কেলের ও জেলা প্রশাসনে সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিআরটিএ বাগেরহাট সার্কেলের সহকারী পরিচালক লাইলাতুল মাওয়া, সড়কও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সালাউদ্দিন, ছাত্র অভিভাবক মো. শহিদুল্লাহ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র জায়েদ আহম্মেদ, অষ্টম শ্রেণীর ছাত্র মুশফিকুজ্জামান।