ভৈরব নদ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি : প্রতীকি
যশোরের ভৈরব নদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে সদর উপজেলার কৈখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গ্রামবাসীরা জানান, সকালে ভৈরব নদের ওই পাশ থেকে দুর্গন্ধ আসতে থাকে। পরবর্তীতে তারা নদের পাড়ে গিয়ে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে একদিন আগে ওই ব্যক্তিকে কেউ হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। তার বয়স অনুমানিক ৬০ বছর। মুখে পাকা দাড়ি আছে, চুলও পাকা। খয়েরী রঙের জামা ও লুঙ্গি পরা ছিল। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
যশোর কোতয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, লাশ উদ্ধারের কার্যক্রম চলছে। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে