ডিআইএ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ডিআইএ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির (ডিআইএ) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) একাডেমির বিজয় মিলনায়তনে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইনফোকার্ট সলিউসান লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া মানিক ও সুকর্মা ফাউন্ডেশনের কো-ফাউন্ডার সোহানা ইসলাম।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির একাডেমিক পরিচালক মো. সরোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির কোর্স কো-অর্ডিনেটর মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।