গাইবান্ধায় সিরাত সম্মেলন অনুষ্ঠিত
সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জে সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কবি, সাহিত্যিক, গবেষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ।
শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও মানবসম্পদ বিভাগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ডিড রাইটার সরকারি কলেজ মাঠে এ সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব ও মানবসম্পদ বিভাগের সেক্রেটারি সামিউল ইসলামের সঞ্চালনায় সিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার।
সভাপতিত্ব করেন উপজেলা যুব ও মানবসম্পদ বিভাগের সভাপতি ইব্রাহিম আলী সরকার। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান, পৌর জামায়াতের আমির অধ্যক্ষ একরামুল হক, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা, গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ওমর সানী আকন্দ, বায়তুল মাল সম্পাদক ছাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ফেরদৌস সরকার, টিম সদস্য আমজাদ হোসেন, সর্বানন্দ ইউনিয়ন সভাপতি ফারুক মিয়া প্রমুখ।