ফরিদপুরে বিশ্ব ইসলামী মহাসম্মেলনের প্রস্তুতি সভা

ফরিদপুরে বিশ্ব ইসলামী মহাসম্মেলনের প্রস্তুতি সভা

সংগৃহীত

বিশ্ব ইসলামী মহাসম্মেলনকে সামনে রেখে ফরিদপুরের বাইশরশি জাকের মঞ্জিলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাইশরশি জাকের মঞ্জিলে এ সভা অনুষ্ঠিত হয়। 
এসময় বিশেষ আলোচনার পাশাপাশি ধর্মীয় আলোচনা, পরিকল্পনা প্রণয়ন, ওয়াক্তিয়া নামাজসহ মোনাজাত অনুষ্ঠিত হয়। ইসলামী সম্মেলনের প্রস্তুতি সভায় দেশের বিভিন্ন স্থান থেকে জাকের পাটির নেতৃবৃন্দ, জাকেরানগণ অংশ নেন। 
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার জানান, আগামী ২০১৫ সালে বিশ্ব ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। সেই মহাসম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ইসলামী বক্তারা উপস্থিত থাকবেন। মহাসম্মেলনকে সামনে রেখে আরও কয়েকটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। এসব প্রস্তুতি সভা থেকে নানা দিক নিদের্শনা দেওয়া হচ্ছে জাকের পার্টির নেতৃবৃন্দসহ জাকেরানদের।