ব্রাহ্মণবাড়িয়ায় ২ লাখ ভারতীয় বাজি জব্দ
ছবিঃ সংগৃহীত।
ভারত-বাংলাদেশ সীমান্তের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রায় ২ লাখ পিস ভারতীয় বাজি জব্দ করেছে বিজিবি।
সোমবার ভোরে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি টহল দল কসবা উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ২০৪৪/৭-এস হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাশিরামপুর এলাকা থেকে করে ১ লাখ ৯০ হাজার ৪০০ পিস ভারতীয় অবৈধ কোবরা বাজি জব্দ করে। জব্দকৃত মালামালের সিজার মূল্য প্রায় ৪২ লক্ষ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়নক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।