বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৩তম শাহাদতবার্ষিকী পালন

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৩তম শাহাদতবার্ষিকী পালন

ফাইল ছবি

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৩তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ বছর দিনটি একেবারে ঘরোয়া পরিবেশে উদযাপন করা হয়েছে।

মহেশপুর উপজেলার খোদ্দ খালিশপুর (হামিদ নগর) গ্রামে হামিদুর রহমান ডিগ্রী কলেজে আয়োজন করা হয় স্মরণ সভা ও দোয়া মাহফিলের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রিন্সিপাল আব্দুল হান্নান। উপস্থিত ছিলেন প্রফেসার রফি উদ্দীনসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ১৯৪৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগোনা জেলার চাপড়া থানার ডুমুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন এবং পরবর্তীতে মুক্তি বাহিনীতে অংশ নেন। ২৮ অক্টোবর রাতে ধলইয়ের যুদ্ধে শহীদ হন। তার দেহাবশেষ ২০০৭ সালে দেশে ফিরিয়ে এনে ঢাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।

২০০৮ সালে মুক্তিযুদ্ধের ৪নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল সি আর দত্ত শহীদ সিপাহী হামিদুর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন। বর্তমানে এখানে হামিদুরের জীবনী সম্বলিত একটি বিশাল ফলক দর্শনার্থীদের জন্য স্থাপন করা হয়েছে।