গাইবান্ধায় ট্রাক্টর-সিএনজির সংঘর্ষ, নিহত ১

গাইবান্ধায় ট্রাক্টর-সিএনজির সংঘর্ষ, নিহত ১

প্রতিকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে বেপরোয়া গতির ট্রাক্টরের (কাঁকড়া) সাথে সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী জুয়েল মিয়া (২৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের বোর্ডবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন পলাশশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় জুয়েল সিএনজি চালিত একটি অটোরিকশায় গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে আসছিলেন। পথে বোর্ডবাজার এলাকায় বিপরীতমুখী বেপরোয়াগতির একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। এসময় বিকট শব্দ হয়। এতে সিএনজিতে থাকা জুয়েল ছিটকে পরে যায়। শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করলেও ঘটনাস্থলেই প্রাণ হারান জুয়েল। ঘটনার পরপরই ঘাতক ট্রাক্টরসহ চালক পালিয়ে যায়।

পলাশশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা না চাওয়ায় বিনা ময়নাতদন্তে লাশ দাফন করা হয়। এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা মামলা হবে।