আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে কালীপূজা ও দীপাবলির এক দিনের ছুটি শেষে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালের দিকে মাছ রপ্তানির মধ্য দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থলবন্দরের মাছ রপ্তানিকারক এসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া।
এর আগে বৃহস্পতিবার কালীপূজা ও দীপাবলি উপলক্ষে এক দিনের জন্য দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখে বন্দরের ব্যবসায়ীরা।
আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে আখাউড়া স্থলবন্দর এক দিনের ছুটি শেষে পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক আছে।