বেনাপোলে বিএনপির মশাল মিছিল

বেনাপোলে বিএনপির মশাল মিছিল

ছবি: সংগৃহীত

 

বেনাপোলে মশাল মিছিল করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেনাপোল বাজারে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। 

বেনাপোল পৌর বিয়ে বাড়ির সামনে থেকে মিছিলটি বের হয়ে চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, আকতার হোসেন, বিএনপি নেতা সাহিদুল ইসলাম, আতাউর রহমান প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক এমদা, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক বাবু হোসেন ও সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন প্রমুখ।