সাতক্ষীরায় জাল নোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জাল নোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

সংগৃহীত

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় জাল নোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মঞ্জুর রহমান।  

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের সাতক্ষীরা প্রিন্সিপাল অফিসের সহকারি মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলাম ও শেখ সালাউদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের যুগ্ম-পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।

কর্মশালায় বক্তারা জাল নোট শনাক্তকরণের বিভিন্ন কৌশল, প্রচলিত মুদ্রার নিরাপত্তা বৈশিষ্ট্য, বৈধ লেনদেন এবং জাল নোট ব্যবহারের আইনগত দিক ও শাস্তির বিষয়ে আলোচনা করেন। তারা সঠিক মুদ্রায় লেনদেন নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকার ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন। 

সোনালী ব্যাংকের কলারোয়া শাখার সহকারি মহাব্যবস্থাপক ও শাখাপ্রধান শেখ নাহিদুজ্জামান মিঠু কর্মশালার সমন্বয় করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মনিরুল ইসলাম ও আয়েশা উদ্দিন জ্যোতি।

এ কর্মশালায় ব্যাংকারবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন