পানিতে ডুবে ১৬ মাস বয়সী শিশুর মৃত্যু
ছবি : প্রতীকি
পুকুরের পানিতে ডুবে হানজালা নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হানজালা নড়াইল জেলার কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামের শামীম শেখের ছেলে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা জানান, দুপুরে শিশু হানজালা বাাড়ির উঠানে খেলা করার সময় পাশের পুকুরের পানিতে তলিয়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে তাকে পুকুরে পানি থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।