আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে মশাল মিছিল

আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে মশাল মিছিল

সংগৃহীত

সুইজারল্যান্ডের জেনেভায় অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে রাজধানী‌তে মশাল মি‌ছিল ক‌রে‌ছে যুব অধিকার পরিষদ।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মশাল মিছিল বের ক‌রা হয়। মি‌ছিল‌টি পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, বিজয়নগর পানির ট্যাংকির মোড় ঘুরে আল রাজীর সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসানের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমা‌বে‌শে আরও বক্তব্য রাখেন—গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, যুব অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান শুভ, উত্তরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম আপেল প্রমুখ।