ডিএমপিতে ট্রাফিক আইন ভাঙায় ২১৬৬ মামলা, জরিমানা ৭৬ লাখ

ডিএমপিতে ট্রাফিক আইন ভাঙায় ২১৬৬ মামলা, জরিমানা ৭৬ লাখ

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২১৬৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্তে ৭৬ লাখ ২৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ও শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করা হয়।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুই দিনের অভিযানে মামলা ও জরিমানার পাশাপাশি ১৮৪টি গাড়ি ডাম্পিং ও ৯৪টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে।