সিলেটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

সিলেটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

প্রতিকী ছবি

সিলেট তামাবিল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা ঘটে।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদিকুর রহমান (৪০) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি (পশ্চিম ছটি) গ্রামের মরহুম লাল মিয়া হাজীর ছেলে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক চতুল বাজার শাখায় কর্মরত ছিলেন। বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। দুর্ঘটনার পরপর সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে টহল টিম প্রেরণ করা হয়েছে।