কালিয়া উপজেলা বিএনপির নতুন কমিটি

কালিয়া উপজেলা বিএনপির নতুন কমিটি

সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলা বিএনপির সভাপতি পদে সরদার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে স ম ওয়াহিদুজ্জামান মিলু এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. গোলাম রব্বানী মোল্লা নির্বাচিত হয়েছেন।   

শুক্রবার কালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।   

ব্যালটের মাধ্যমে গোপন ভোটে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। ভোট গণনা শেষে বিদ্যালয় চত্বরে বিকেলে ফলাফল ঘোষণা করেন খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মো. জুলফিকার আলী মন্ডল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।   

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল হক জানান, কালিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সরদার আনোয়ার হোসেন সভাপতি নির্বাচিত হয়েছেন, স ম ওহিদুজ্জামান মিলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  

সাংগঠনিক সম্পাদক পদে মো. গোলাম রব্বানী মোল্লা নির্বাচিত হয়েছেন। এছাড়া, কালিয়া পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ সেলিম হোসেন। সাধারণ সম্পাদক পদে মো. সেলিম রেজা ইউসুফ এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. আশিকুর রহমান রুবেল নির্বাচিত হয়েছেন।