পল্টন মোড়ে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১
প্রতিকী ছবি
রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং একজন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। সকালে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার এসআই মো. আরিফ।
তিনি জানান, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পল্টন থানা পুলিশ। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।