গাইবান্ধায় ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২
ছবিঃ সংগৃহীত।
গাইবান্ধার পলাশবাড়ীতে ৩০ বোতল ফেনসিডিলসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।রবিবার (১৭ নভেম্বর) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার মহেষপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ নেওয়াজ।
গ্রেফতাররা কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বানিয়াপাড়া দক্ষিণ বাঁশজানি এলাকার মৃত আব্দুল বারিকের ছেলে আবুল কাশেম (৩৪) ও একই উপজেলার মৃত নাজিম উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৩)।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার মহেষপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে দুই যুবকের কাছে থাকা ট্রাভেল ব্যাগে ১৫ বোতল করে মোট ৩০ ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।