কুফরি, দারিদ্র্য ও কবরের আজাব থেকে মুক্তির দোয়া

কুফরি, দারিদ্র্য ও কবরের আজাব থেকে মুক্তির দোয়া

ফাইল ছবি

কেবলমাত্র মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্যই সকল প্রশংসা, আর সালাত ও সালাম পেশ করছি, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য; যার পরে আর কোনো নবী নেই।

শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তির নিরাপত্তা এবং কুফরি, দারিদ্র্য ও কবরের আজাব থেকে মুক্তি লাভের জন্য হাদিস শরিফে বর্ণিত নিম্নের দোয়াটি সকাল ও সন্ধ্যায় ৩ বার করে পড়তে হবে।

দোয়াটি হলো, ‎‫اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَبْعِي اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنتَ اَللّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ، وَالْفَقْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، لَا إِلَهَ إِلَّا أَنتَ‬‎

উচ্চারণ: ‘আল্লা-হুম্মা আ-ফিনী ফী বাদানী, আল্লা-হুম্মা আ-ফিনী ফী সামঈ আল্লা-হুম্মা আ-ফিনী ফী বাসারী। লা ইলা-হা ইল্লা আনতা। আল্লা-হুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল-ফাকুরি ওয়া আউযু বিকা মিন আযা-বিল ক্বাবরি, লা ইলাহা ইল্লা আনতা।

অর্থ: ‘হে আল্লাহ! আমাকে নিরাপত্তা দিন আমার শরীরে। হে আল্লাহ! আমাকে নিরাপত্তা দিন আমার শ্রবণশক্তিতে। হে আল্লাহ! আমাকে নিরাপত্তা দিন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই। হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই কুফরি ও দারিদ্র্য থেকে। আর আমি আপনার আশ্রয় চাই কবরের আজাব থেকে। আপনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই। (সুনানে আবু দাউদ: ৫০৯০। হাদিসটি হাসান)