৩ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হলো রংপুরে

৩ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হলো রংপুরে

প্রতিকী ছবি

রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টা ২ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

২৭ সেকেন্ড স্থায়ী এ কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ১। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই প্রথম রংপুর ভূ-কম্পনের কেন্দ্র হিসেবে আবির্ভূত হলো। এর আগে দেশের অন্যান্য স্থানে ভূকম্পনের কেন্দ্র হলেও রংপুরে এবারই প্রথম।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, রংপুর সদর থেকে এ ভূমিকম্পের উৎপত্তি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ১।