ধান্যখোলা সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ কেজি গাঁজা উদ্ধার

ধান্যখোলা সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ কেজি গাঁজা উদ্ধার

ছবিঃ সংগৃহীত।

বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। জানা গেছে, বিজিবি'র উপস্থিতি টের পেয়ে বহনকারী মটর সাইকেলসহ গাঁজার চালান ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিপুল পরিমান গাঁজার চালান সীমান্তে মজুদের খবর পেয়ে টহল বাড়ানো হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়।

অধিনায়ক মেজর ফারজিন ফাহিম যোগদান করার পর থেকে মাদক ব্যাপারে জিরো টলারেন্স গ্রহন করায় সীমান্ত পথে মাদকের চোরাচালান বেশ কমে গেছে।