গাইবান্ধায় নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য দুই লাখ টাকা জানায় পুলিশ।

গ্রেফতাররা কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা এলাকার মৃত মতিয়ার রহমানের স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও একই উপজেলার সওদাগর পাড়া এলাকার মৃত বাবলু মিয়ার ছেলে মানিক মিয়া (৩২)।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সেলিম রেজা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভার উত্তর ধুমাইটারী এলাকার একতা বাজার-তিস্ত বাজার সড়কের অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১০০ বোতল ফেনসিডিল জব্দসহ আমেনা খাতুন ও মানিক মিয়াকে গ্রেফতার করা হয়। ওইসব পেনসিডিলের বর্তমান বাজার মূল্য দুই লাখ টাকা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সেলিম রেজা বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।