চুয়াডাঙ্গায় সাবেক পৌর মেয়র গ্রেফতার

চুয়াডাঙ্গায় সাবেক পৌর মেয়র গ্রেফতার

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে (৬৩) গ্রেফতার করেছে পুলিশ। হত্যাচেষ্টা ও চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে জীবননগর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন জানান, গত ১৮ অক্টোবর উপজেলার রাজনগর গ্রামের আনোয়ার হোসেন সাবেক সংসদ সদস্যসহ ১২২ জনকে আসামী করে একটি হত্যাচেষ্টা ও চাঁদাবাজি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারনামার আসামী হিসেবে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।