ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রতিকী ছবি
ময়মনসিংহের ভালুকায় মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার সিডস্টোর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে।
জানা যায়, সকালে সিডস্টোর ভালুকা উপজেলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয় সংলগ্ন মহাসড়কের পাশে লাশ দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানান পুলিশ।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ুন আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিক প্রতিবন্ধী। শরীরে ক্ষত-বিক্ষত কোনো আঘাত নেই।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।