রেসিপি: রুই মাছের সর্ষে পোস্ত
ফাইল ছবি
সর্ষে এবং পোস্ত দিয়ে রান্না করা যে কোনো খাবার খেতে বেশ সুস্বাদু হয়। আর মাছ হলে তো কথাই নেই। এই উপকরণগুলো মাছের স্বাদকে আরো বাড়িয়ে দেয়। তাই একটু ভিন্ন স্বাদ পেতে রান্না করতে পারেন রুই মাছের সর্ষে পোস্ত। জেনে নিন রেসিপি-
উপকরণ
- রুই মাছ-৫ টুকরা
- সরিষা ও পোস্ত বাটা-২ টেবিল চামচ
- আদা ও রসুন বাটা-১ চা চামচ
- লবণ-স্বাদমতো
- হলুদ গুঁড়া-১ চা চামচ
- টক দই-১ চা চামচ
- কাঁচা মরিচ-৩/৪ টি
- মরিচ গুঁড়া-১ চা চামচ
- জিরা গুঁড়া-১ চা চামচ
- গরম মসলা-১ চা চামচ
- তেল-১/২ কাপ
- তেজপাতা-১ টি।
প্রণালি
মাছে লবণ,হলুদ মাখিয়ে তেলে ভেজে নিতে হবে। এরপর তেলে তেজপাতা,মরিচ ফোড়ন দিতে হবে। তেলে আদা বাটা,সরষে পোস্ত, হলুদ, লবণ দিয়ে কষাতে হবে। দই, মসলা ফাটিয়ে তেল দিয়ে কষাতে হবে ৫-৭ মিনিট। এরপর অল্প পানি ও ভাজা মাছ দিয়ে রান্না করে ঝোল শুকিয়ে এলে নামিয়ে নিতে হবে। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।