টেকনাফে সাগরে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
ছবি : প্রতীকি
কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার টেকনাফ সমুদ্র সৈকতের আলাদা স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
এর আগে, গতকাল রবিবার সমুদ্র সৈকতে গোসলে নেমে নুর কামাল (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। একই ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ হয়েছিল।
আজ যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলো, টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) ও একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১৩)।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে আলাদা জায়গা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে