ঘাটাইলে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি টিম গঠন

ঘাটাইলে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি টিম গঠন

ফাইল ছবি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৪১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি টিম গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি।

রোববার রাতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী কমিটিতে জায়গা পেয়েছেন মোট ৪১ জন সদস্য।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির সুপারিশ করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য অলিক মৃ।

এর আগে ১২ নভেম্বর টাঙ্গাইল সদর ও মধুপুর উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করে জাতীয় নাগরিক কমিটি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে তাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করে তারুণ্যনির্ভর একটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে নাগরিক কমিটি।

১৮ নভেম্বর ঢাকার কলাবাগান থানায় ১০৯ সদস্যের, ১৭ নভেম্বর কদমতলী থানায় ৫৬ সদস্যের এবং ১৬ নভেম্বর ধানমন্ডি ও রামপুরা থানায় ৫১ সদস্যের, চকবাজার থানায় ৬৯ সদস্যের, কামরাঙ্গীরচর থানায় ২০৫ সদস্যের, লালবাগ থানায় ৬১ সদস্যের প্রতিনিধি কমিটি ঘোষণা করে জাতীয় নাগরিক কমিটি। এর আগে ১৩ নভেম্বর ভাটারা ও কাফরুল থানায়, ১০ নভেম্বর পল্লবী থানায়, ৯ নভেম্বর হাতিরঝিল থানায় এবং ৮ নভেম্বর যাত্রাবাড়ী থানায় প্রতিনিধি কমিটি ঘোষণা করে জাতীয় নাগরিক কমিটি।