চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২

ছবিঃ সংগৃহীত।

চাঁপাইনবাবগঞ্জে ৮৬ কেজি গাঁজাসহ এক নারীসহ দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (২৭ নভেম্বর) সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর মিরেরচরা এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- ওই এলাকার বকুলের স্ত্রী সাহানাজ ওরফে টিয়া (৩৫) ও আব্দুর রউফের ছেলে লালন (৪২)।  

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান জানান, বুধবার সকাল ৮টার দিকে কালিনগর মিরেরচরা এলাকার সাহানাজের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় তার ঘরের ভেতর ৪৩টি প্যাকেটের মধ্যে স্কচটেপ মোড়ানো ৮৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় সাহানাজ ও লালনকে আটক করা হয়।  এব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।