ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী নাঈম গ্রেফতার
ছবি : প্রতীকি
ময়মনসিংহের ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী নাঈম সরকারকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) রাতে ভালুকার দায়িত্বে থাকা সেনাবাহিনীর মেজর মো. নোমান মুনসির নেতৃত্বে ২০ জনের একটি দল উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার নাঈম সরকার একজন কুখ্যাত অপরাধী হিসেবে এলাকায় পরিচিত। বিগত সরকারের ছত্রছায়ার হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুনের সহযোগী হিসেবে ও হবিরবাড়ি যুবলীগের প্রচার সম্পাদকের ক্ষমতা ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, বিগত সরকারের সময় নাঈম এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অস্ত্র প্রদর্শন, ভূমি দখল ও চাঁদাবাজিসহ আরও অসংখ্য অপরাধে জড়িত ছিল। গত ৫ আগস্টের পর নাঈম সরকার ও তার দোসররা এলাকায় আত্মগোপনে রয়েছে। নাঈম সরকারের বাবা জাফর সরকার এলাকায় ভূমিদস্যু ও মাফিয়া হিসেবে পরিচিত। ইতোমধ্যে তার নামে তিনটি মামলা রয়েছে এবং দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশের ধরা ছোয়ার বাইরে ছিল। আসামি নাঈম সরকার তার ভাগ্নির বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভালুকা চেয়ারম্যান বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার মাধ্যমে নাঈম সরকারকে স্কয়ার মাস্টারবাড়ি হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার গ্রামের বাড়ি ছোট কাশর গিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে আসামিকে রাতেই ভালুকা থানায় সোপর্দ করা হয়।
সেনাবাহিনীর মেজর মো. নোমান মুনসি জানান, নাঈম সরকারকে গ্রেফতার আইন শৃঙ্খলা বাহিনীর অটল অঙ্গীকারের প্রমাণ বহন করে। এটি একটি কঠোর বার্তা দেয় যে অপরাধী যতই প্রভাবশালী এবং শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে