চীন-যুক্তরাষ্ট্র বন্দি বিনিময়, মুক্তি পেলেন ৬ জন

চীন-যুক্তরাষ্ট্র বন্দি বিনিময়, মুক্তি পেলেন ৬ জন

প্রতিকী ছবি

চীনে আটক তিন মার্কিন বন্দীকে যুক্তরাষ্ট্রে আটক থাকা তিন চীনা বন্দীর বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, এরইমধ্যে দেশের পথে রওনা দিয়েছেন মুক্তিপ্রাপ্ত মার্ক সিদান, কাই লি ও জন লিয়াং।

মাদক পাচারের অভিযোগে ২০১২ সালে চীনে আটক হন ৪৮ বছরের সিদান। পরে ২০১৬ সালে ৬০ বছরের মার্ক লি এবং ২০২১ সালে ৭৮ বছরের জন লিয়াংকে আটক করা হয়।দুজনের বিরুদ্ধে ছিল গুপ্তচরবৃত্তির অভিযোগ।

তাদের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কারাগার থেকে ছাড়া পাবেন ৪২ বছর বয়সী চীনা নাগরিক জু ইয়ানজুন। গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ বছরের কারাদণ্ড হয়েছিলো তার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বুধবার এক বিবৃতিতে বলেছেন, "চীন সরকারের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার মাধ্যমে, যুক্তরাষ্ট্র কর্তৃক অন্যায়ভাবে আটক তিন চীনা নাগরিক নিরাপদে তাদের মাতৃভূমিতে ফিরে এসেছে।