টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুই রোহিঙ্গা আটক
ছবিঃ সংগৃহীত।
টেকনাফে নাফনদী সাঁতার কেটে মাদক নিয়ে অনুপ্রবেশকালে ১০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। আটক দুই ব্যাক্তির নাম আইমেস (২৫) এবং মোঃ হাসান (১৮)।
উল্লেখ্য, আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত স্থানীয় মাদক কারবারী চক্রের যোগসাজশে টাকার বিনিময়ে মিয়ানমার হতে ইয়াবা বাংলাদেশে পাচার করে আসছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ (পিএসসি) জানান, আটককৃত আসামীদের জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।