‘দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ’

‘দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ’

ফাইল ছবি

ইসলাম শান্তির ধর্ম। মানবতার ধর্ম। ইসলাম ধর্মের অনুসারী এবং স্বীকৃতিদানকারীরা মুসলিম বা মুসলমান (আরবি:مسلم-অর্থ: স্ব ইচ্ছায় আত্মসমর্পণকারী, অনুগত) নামে পরিচিত। অর্থাৎ সেই ব্যক্তি যে নিজের ইচ্ছাকে মহান রাব্বুল আলামিন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ৷ আর তাই ফেতনা-ফ্যাসাদ বা দাঙ্গা-হাঙ্গামা ইসলাম কখনোই সমর্থন করে না।

ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড, যুলুম, বিপর্যয়, ফেতনা-ফ্যাসাদ বা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টিকারীদের সম্পর্কে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ

উচ্চারণ: ‘ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি’।

উচ্চারণ: ‘ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি’।

অর্থ: ‘ফেতনা-ফ্যাসাদ বা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ’। (সূরা: আল বাকারাহ, আয়াত: ১৯১)