প্রথম বৈঠকে নাসির উদ্দিন কমিশন, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
ছবি : সংগৃহীত
দায়িত্ব নেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন প্রথম বৈঠক করছে। সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টার পর শুরু হওয়া বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হবে।
এর মধ্যে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয় নিয়ে আপত্তি নিষ্পত্তি, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিসহ একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশানরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্য কমিশনার ও ইসির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত আছেন।
বৈঠকের এজেন্ডার বিষয়ে জানা গেছে, প্রথম বৈঠকে নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা ২০১০ এর বিধি ৩(২) এর বিধান অনুযায়ী কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য চারজন নির্বাচন কমিশনারের নেতৃত্বে পৃথক চারটি কমিটি গঠন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন। জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহের বিষয়ে কমিশনকে অবহিতকরণ ও অন্যান্য বিষয়ে আলোচনা হবে। আলোচনার ভিত্তিতে এসব বিষয়ে কিছু সিদ্ধান্তও আসতে পারে।