বেনাপোলে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
ছবি : সংগৃহীত
বেনাপোল পৌর এলাকার নয়টি ওয়ার্ডে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে বেনাপোল পৌরসভা চত্বরে সাত দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. কাজী নাজিব হাসান।
এসময় তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বারের হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার নুসরাত ইয়াসমিন ও নির্বাচন অফিসার কামাল উদ্দিন, বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।
বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩০ হাজার স্মার্ট কার্ড বিতরণ করা হবে। আজ ১নং ওয়ার্ড সাদিপুর গ্রামে স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে জানান নাজিব হাসান।
উল্লেখ্য, উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে শার্শা উপজেলায়ও শুরু হয়েছে ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি