খুলনায় গণ অধিকার পরিষদের মশাল মিছিল
সংগৃহীত
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের উদ্যোগে খুলনায় মশাল মিছিল ও সমাবেশ করা হয়েছে।
মশাল মিছিলটি মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নগরীর সোনাডাঙা বাসস্ট্যান্ড থেকে শিববাড়ি মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের খুলনা নগর সভাপতি বেলাল হোসেন, জেলা সভাপতি জিএম আজিজুল ইসলাম, নগর সহ-সভাপতি ফয়সাল শেখ ও মুজাহিদুল ইসলাম। সমাবেশে বক্তারা হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।